বিনোদন

আট শিল্পীর কণ্ঠে অনূর্ধ্ব উনিশ ক্রিকেটের থিম সং

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ১২:০০:১৭ প্রিন্ট সংস্করণ

দেশের অনূর্ধ্ব উনিশ ক্রিকেটের জন্য তৈরি হলো নতুন একটি থিম সং। আর এই থিম সং গেয়েছেন এই সময়ের জনপ্রিয় ৮ সংগীতশিল্পী। তারা হলেনÑ সোহেল মেহেদী, রাজিব, মুহিন, পুলক, ঝিলিক, পূজা, রিমি ও ইপা। তরুণ মুন্সীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। আর গানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। আসিফ আকবর বলেন, এটি অনূর্ধ্ব উনিশ ক্রিকেট টিমকে উৎসাহ দেওয়ার জন্য তৈরি। গানটির কথা-সুর দুর্দান্ত হয়েছে। আমার বিশ্বাস গানটি দলকে উজ্জীবিত যেমন করবে, তেমনি দর্শকদেরও উন্মাদনায় ভাসাবে। গানটিতে কণ্ঠ দেওয়ার পর উচ্ছ্বসিত সবাই। গানটি গাওয়ার পর শিল্পীদের মন্তব্য ছিল এমনÑ ক্রিকেট আমাদের প্রাণের খেলা। আর এ খেলার থিম সং গাইলাম সবাই। আমরা চেষ্টা করেছি সুন্দর গাওয়ার। চমৎকার কথা ও সুরের এ গানটি অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলকে উজ্জীবিত করবে। ক্রিকেটপ্রেমী শ্রোতাদের কাছেও গানটি ভালো লাগবে।

 

আরও খবর

Sponsered content