সারাদেশ

বগুড়া-০১ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  মোঃ রাশেদ মিয়া , স্টাফ রিপোর্টার, বগুড়া। ২৯ ডিসেম্বর ২০২৫ , ৮:৪০:১৩ প্রিন্ট সংস্করণ

বগুড়ার সারিয়াকান্দিতে বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার পৃথক পৃথক সময়ে তারা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে হাজির হয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  সুমাইয়া ফেরদৌস ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তারা মনোনয়ন পত্র দাখিল করেন। দুপুর ১২টা ৫০মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস‍্য এবং সাবেক সংসদ সদস‍্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন সনি, সাধারণ সম্পাদক এ‍্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন।
একইদিন বিকেল ৩টা ১০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও নির্বাহী কমিটির সদস‍্য এবং দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ‍্যক্ষ শাহাবুদ্দিন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, আসন পরিচালক উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের আমির অধ‍্যাপক্ষ মাওঃ ইকবাল হোসেন, সোনাতলা উপজেলা জামায়াতের আমীর অধ‍্যক্ষ ফজলুল করিম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ কাজী জহুরুল ইসলাম।

আরও খবর

Sponsered content