এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:১৮:৫৩ প্রিন্ট সংস্করণ
এগারো দলীয় জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যশোরের শার্শা উপজেলার শার্শা ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান। তিনি বলেন, শার্শা উপজেলাকে দুর্নীতিমুক্ত, দখলমুক্ত এবং ন্যায় ও ইনসাফভিত্তিক একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণকে জামায়াতে ইসলামীকে সুযোগ দিতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান, উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এনসিপি নেতা মোরাদ উদদৌলা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি শহীদুল্লাহ কাসেমী, আমেরিকা প্রবাসী মাহবুবুর রহমান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী এবং শার্শা উপজেলা জামায়াতের নির্বাচনী আসনের সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পথসভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।




















