রাজনীতি

৯ নেতা বহিষ্কার করল বিএনপি

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:১৫:৩৬ প্রিন্ট সংস্করণ

সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল্লাহ মাসুদ, সদস্য মোহাম্মদ নুরুল আমিন স্বপন, সাখাওয়াত হোসেন সাকু, অম্বরনগর ইউনিয়ন বিএনপির সদস্য মো. শাহজালাল, মৌলভীবাজার জেলা মহিলা দলের সহসভাপতি হেলেনা চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলাধীন ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম পারভেজ, মো. আবুল কালাম হেলাল, কাশিনাথপুর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুছ এবং আব্দুল শহীদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও খবর

Sponsered content