সারাদেশ

বাঘারপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উপলক্ষে প্রস্তুতি সভা

  সাঈদ ইবনে হানিফ ২১ এপ্রিল ২০২৬ , ১০:০৮:৪০ প্রিন্ট সংস্করণ


যশোরের বাঘারপাড়ায় তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ক্রীড়ামোদী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উপস্থিতদের মধ্যে ছিলেন সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান, শিক্ষা কর্মকর্তা ওহিদুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম কুদ্দুস, কলেজ শিক্ষক মাসুদ আলম টিপু, ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ এবং সাংবাদিক হুমায়ুন কবীরসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়বে এবং সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে উঠবে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী অংশগ্রহণকারীদের নিয়ে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সভায় জানানো হয়, আগ্রহী প্রতিযোগীদের আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাঘারপাড়ার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আরও খবর

Sponsered content