জাতীয়

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে দিল্লি

  প্রতিনিধি ১৩ মে ২০২৬ , ১২:০১:৫৯ প্রিন্ট সংস্করণ

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বায়ুদূষণের তালিকায় প্রায়ই শীর্ষ দশে থাকে ঢাকাও। তবে গতকালের চেয়ে আজ ঢাকার বাতাসে কিছু উন্নতি হয়েছে। আজ ঢাকার বায়ু সহনীয় পর্যায়ে রয়েছে, স্কোর ৬০।

আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, ঢাকার বায়ুমান ৬০, যা সহনীয় পর্যায়ের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩৬। বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, এর বায়ুমান স্কোর ১৭৪ অর্থাৎ এখানকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একই সময়ে স্কোর ১৬১ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানে লাহোর। তৃতীয় অবস্থানে রয়েছেইজিপ্টের কায়রো শহর, স্কোর ১৫১ । চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৪৭। এ ছাড়া স্কোর ১২৯ নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে চীনের বেইজিং শহর। এখানকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আরও খবর

Sponsered content