সারাদেশ

বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক ব্যক্তির

  সাতক্ষীরা প্রতিনিধি: ১৩ জুন ২০২৬ , ৬:১০:১৬ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহসিন আলী (৫২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চৌবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন আলী তার শ্যালক আব্দুর রশিদ গাজীর বসতবাড়ি সংলগ্ন একটি মাছের ঘেরে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা দিলে পথেই তার মৃত্যু হয়।

নিহত মহসিন আলী কালিগঞ্জ উপজেলার চৌমহনী এলাকার মৃত আমদ আলী মোল্লার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ অবগত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

আরও খবর

Sponsered content