জাতীয়

রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ২৬ জুন ২০২৬ , ৯:৩১:৪৮ প্রিন্ট সংস্করণ

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট ভবনের আবাসিক বাসা থেকে ফারা ফেরদৌস (৩২) নামের এক নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার তার মরদেহটি উদ্ধার করা হয়।

ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা মো. আ. রশিদের মেয়ে।

তিনি বর্তমানে আজিজ সুপার মার্কেট এর ১৪ তলার ৮/১ নম্বর কক্ষে ভাড়া থাকতেন। ৩৯তম বিসিএসের (স্বাস্থ্য) ক্যাডার ফারা ফেরদৌস ফারা ফেরদৌস এখানে ভাড়া থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওভাসকুলার কোর্স করছিলেন।

স্থানীয় বাসন্দিারা জানান, ফারা ফেরদৌসের কক্ষ থেকে আশপাশের রুমের লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে সংবাদ দেন। পরে শাহবাগ থানার পুলিশ তার বোন নুজুলা ফেরদৌসকে এনে তার উপস্থিতে ওই কক্ষ থেকে খাটের ওপর বসা, টেবিলে মাথা রাখা অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করে।পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, গত ২৩ জুন সর্বশেষ বোনের সঙ্গে ফারার কথা হয়েছিল। এরপর আর কারও সঙ্গে যোগাযোগ হয়নি তার। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

আরও খবর

Sponsered content