প্রতিনিধি ২৯ জুন ২০২৬ , ১০:৫২:০৭ প্রিন্ট সংস্করণ
চলমান ফুটবল বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই লড়াইয়ে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত রয়েছে জাপান।
ম্যাচটিতে ব্রাজিলের শুরুর একাদশে থাকছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ভাষ্যমতে, নেইমার এখনো পুরো ম্যাচ খেলার মতো পূর্ণ ফিটনেস ফিরে পাননি। তাই প্রথমার্থে বা ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে তাকে বদলি হিসেবে মাঠে নামানো হবে।
অন্যদিকে, জাপান তাদের পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিয়েছে। যদিও গত ম্যাচের একাদশ থেকে কোচ চারটি পরিবর্তন এনেছেন। কাগজে-কলমে ব্রাজিলের চেয়ে পিছিয়ে থাকলেও জাপানিরা বেশ আত্মবিশ্বাসী। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে গত অক্টোবরে প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তাদের ৩-২ গোলের জয়টি।
ব্রাজিল একাদশ: আলিসন (গোলরক্ষক), দানিলো, মারকুইনহোস, মাগালহায়েস, সান্তোস, কাসেমিরো, গুইমারায়েস, পাকেতা, রায়ান, কুনহা এবং ভিনিসিয়ুস।
জাপান একাদশ: সুজুকি (গোলরক্ষক), ইতো, তানিগুচি, তোমিয়াসু, নাকামুরা, কামাদা, সানো, দাওন, মায়েদা, ইউয়েডা এবং ইতো।




















