অপরাধ

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

  কুষ্টিয়া প্রতিনিধি ১ জুলাই ২০২৬ , ১০:১৩:১০ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় জহির রায়হান (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ (বুধবার, ১ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এএইচএম শফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ মার্চ রাতে কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে জহির রায়হানের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন বিচারক।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, ২০১৮ সালে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে আসামি জহির রায়হান বর্তমানে পলাতক রয়েছেন।

আরও খবর

Sponsered content