খেলাধুলা

তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করে ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেন

  প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ৯:০৭:৩২ প্রিন্ট সংস্করণ

তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করে ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেন
ঘানার তান্ত্রিক নানা কোয়াকু বনসামের ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিয়ে জোড়া গোল করে ইংল্যান্ডকে জয় এনে দিলেন হ্যারি কেন।

ঘানার বিতর্কিত তান্ত্রিক নানা কোয়াকু বনসামের করা ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল। ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন, শুরুতেই পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত হ্যারি কেনের জোড়া গোলে জয় পাবে ইংল্যান্ড। অবিশ্বাস্যভাবে সেই ভবিষ্যদ্বাণীই যেন মাঠে ফলে গেল। ৭৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন শেষ সময়ে টানা দুই গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন এবং শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেন।

ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই চাপে ছিল ইংল্যান্ড। নবম মিনিটে অধিনায়ক শানসেল এমবেম্বার নিখুঁত অ্যাসিস্ট থেকে ব্রায়ান সিপেঙ্গা ডান পায়ের দুর্দান্ত শটে গোল করে কঙ্গোকে এগিয়ে দেন। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে থ্রি লায়নসরা বড় ধরনের বিপাকে পড়ে যায়।

ম্যাচে হ্যারি কেনের এই পারফরম্যান্স এবং তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়া নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বনসাম এবার নতুন এক ভবিষ্যদ্বাণী করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেপ ভার্দের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। এই খবরটি এখন আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে নতুন করে শঙ্কার সৃষ্টি করেছে।

আরও খবর

Sponsered content