প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ৭:৫২:০৭ প্রিন্ট সংস্করণ
খাগড়াছড়ি জেলার লোগাং ইউনিয়নের ব্যাঙ্গাপাড়া এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনার পর সেনাবাহিনী সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। বুধবার ১ জুলাই দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে ওই এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাগড়াছড়ি সদর জোনের পানছড়ি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
বিকেল পৌনে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই দীর্ঘ অভিযানে সেনাবাহিনী এলাকা ও আশপাশের জঙ্গলে ব্যাপক তল্লাশি চালায়। অভিযানের এক পর্যায়ে জঙ্গলের ভেতরে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান মেলে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে আস্তানাটিতে তল্লাশি চালিয়ে ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়াও সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী যেমন—কলসি, রান্নার পাতিল, ওষুধপত্র এবং এলআরপি তাবু জব্দ করা হয়। তল্লাশি শেষে আস্তানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে।
অভিযান সমাপ্তির পর সেনা সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাদের আশ্বস্ত করেন। খাগড়াছড়ি সদর জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বুধবার (১ জুলাই) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে লোগাংয়ের ব্যাঙ্গাপাড়া এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর জোনের পানছড়ি ক্যাম্প থেকে একটি সেনা টহল দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সেনাবাহিনী ঘটনাস্থল ও আশপ




















