অপরাধ

গ্যাস বিল পরিশোধে প্রতারণা: তিতাসের জরুরি সতর্কবার্তা

  প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ১০:২২:৫৬ প্রিন্ট সংস্করণ

গ্যাস বিল পরিশোধে প্রতারণা: তিতাসের জরুরি সতর্কবার্তা
গ্যাস বিল আদায়ের নামে সক্রিয় প্রতারক চক্র সম্পর্কে গ্রাহকদের সতর্ক করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। ব্যক্তিগত বিকাশ নম্বরে বিল পরিশোধ না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি গ্যাস বিল আদায়ের নামে গ্রাহকদের সঙ্গে সক্রিয় একটি প্রতারক চক্র সম্পর্কে জরুরি সতর্কবার্তা জারি করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের এই ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে আহ্বান জানিয়েছে।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু প্রতারক নিজেদের তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের মুঠোফোনে কল করছে। তারা বকেয়া গ্যাস বিলের কথা উল্লেখ করে গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি দেখিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে নির্দেশ দিচ্ছে।

এ বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিতাস স্পষ্ট করেছে যে, গ্যাস বিল পরিশোধের একমাত্র অনুমোদিত মাধ্যম হলো কোম্পানির নির্ধারিত ব্যাংকসমূহ এবং অনলাইন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ যেমন বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ। প্রতিষ্ঠানটি বিশেষভাবে অনুরোধ করেছে যেন কোনো অবস্থাতেই কারো ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল পরিশোধ করা না হয়।

আরও খবর

Sponsered content