প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ৯:৫২:০৫ প্রিন্ট সংস্করণ
সিয়াটল স্টেডিয়ামে এক অবিশ্বাস্য ও নাটকীয় ফুটবল ম্যাচের সাক্ষী হলেন দর্শকরা। ম্যাচে শুরুতে দাপট দেখিয়ে দুই গোলে এগিয়ে গিয়েছিল সেনেগাল। তবে শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দুই গোল শোধ করে বেলজিয়াম ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়।
ম্যাচের প্রথমার্ধের ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে প্রথম লিড পায় সেনেগাল। বিরতির পর ইসমাইলা সার ব্যবধান দ্বিগুণ করলে সেনেগালের জয় একপ্রকার নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু বেলজিয়ামের খেলোয়াড়রা হাল ছাড়েননি।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের শেষ দিকে গড়িয়ে টাইব্রেকারের অপেক্ষায় ছিল, তখনই ১২০ মিনিটে নাটকীয় মোড় নেয়। ডি বক্সের ভেতর বেলজিয়ামের ইউরি টিলেমান্সকে ফাউল করেন সেনেগালের লামিনে কামারা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যবেক্ষণ করে রেফারি বিতর্কিত এক পেনাল্টির বাঁশি বাজান।
ম্যাচের ১২৫ মিনিটে সেই পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন ইউরি টিলেমান্স। এই গোলেই জয় নিশ্চিত হয় বেলজিয়ামের এবং সেই সাথে তারা টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করে ফেলে।


















