প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ৯:২২:১৫ প্রিন্ট সংস্করণ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যে তেহরানের পথে রওনা হয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রয়াত এই নেতার বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব পরবর্তী শাসনব্যবস্থায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর মধ্যে ১৯৮০ সালে কিছু সময়ের জন্য তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে।
জানা গেছে, তেহরানে জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।














