সারাদেশ

মাগুরার সব্দালপুরে জামায়াতের কর্মী সম্মেলন, চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান

  মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৬ , ৪:১২:৫৬ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল মুন্সিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব্দালপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত এ সম্মেলন শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর সব্দালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে অধ্যক্ষ (অব.) মুন্সী মোখলেছুর রহমানকে দলের প্রার্থী ঘোষণা করা হয়।

সব্দালপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মো. আব্দুল মতিন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমদ বাচ্চু, নায়েবে আমির অধ্যাপক মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য খায়রুল ইসলাম এবং শহর শাখার আমির অধ্যাপক আশরাফুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ (অব.) মুন্সী মোখলেছুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, সিনিয়র নায়েবে আমির কাজী আবদুল আওয়াল, সহসাধারণ সম্পাদক মাওলানা আবদুল গাফফারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content