সারাদেশ

মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৬ , ২:০৫:০১ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে সাত বছরের শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার মাদ্রাসার ৯ বছরের একশিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকায় শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।

গতকাল রোববার রাতে ছাত্রকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেনকে আটক করেছে পুলিশ। পরে ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজুর পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক রাব্বি হোসেন টঙ্গী চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার ছাত্র মো. ওসমান গণি নাঈম (৯)। গত ৪ নভেম্বর বিকেলে মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেন শিক্ষার্থী মো. ওসমান গনি নাঈমকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যেতে মাদ্রাসায় যান। এ সময় ছাত্রটি তার মাকে বিষয়টি খুলে বলে। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা রোববার রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানান এবং লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ঘটনার জানার পরপরই মাদ্রাসা শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্ত শিক্ষক প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন। মাদ্রাসাছাত্রের মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও খবর

Sponsered content