সারাদেশ

লালপুরে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  লালপুর (নাটোর) প্রতিনিধি ৫ জুন ২০২৬ , ৮:৩১:৫৬ প্রিন্ট সংস্করণ

 

নাটোরের লালপুর উপজেলায় আদালতের রায়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে লালপুর থানার এএসআই শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ঈশ্বরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত সইমুদ্দিনের ছেলে মো. মতলেব আলীকে গ্রেফতার করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, মো. মতলেব আলীর বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারপিট এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত হওয়ায় নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে।

লালপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সাজাপ্রাপ্ত ওই আসামিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর

Sponsered content