স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ , ৬:০১:২৫ প্রিন্ট সংস্করণ

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে মার যান তারা। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০০ জন। স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭৮০ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, খুলনা বিভাগে ২২৬ জন, রাজশাহী বিভাগে ১৯৮ জন, রংপুর বিভাগে ১০৯ জন, বরিশাল বিভাগের ২৪৯ জন এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন।

চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ৬৭ জন। এছাড়া এই সময়ের মধ্যে ৪৭৮ জন মারা গেছেন।

আরও খবর

Sponsered content