খেলাধুলা

মেসি পরবর্তী যুগে প্রথম আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ কবে?

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ , ১১:১৫:৪০ প্রিন্ট সংস্করণ

লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনা প্রথম পরীক্ষা দিয়েছে উরুগুয়ের বিপক্ষে। লা বোম্বোনেরায় সেই ম্যাচটি ২-১ গোলে হেরেছে তারা। পরবর্তী ফিফা উইন্ডো ২০২৭ সালের মাচেই, সেই সময় যত ঘনিয়ে আসছে, ব্রাজিলের বিপক্ষে একটি ক্লাসিক ম্যাচের সম্ভাবনা ততই জোরালো হচ্ছে।

টিওয়াইসি স্পোর্টস-এর প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালের দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই স্থগিত হতে পারে। তাতে করে ২০১৯ সালের পর প্রথমবার প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা বাড়ছে।

আলোচনা এখনও চলমান। কিন্তু দুই দলই এমন মাপের ম্যাচ আয়োজনে আগ্রহ দেখাচ্ছে। কারণ বিশ্বকাপ বাছাই ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৮ কোপা আমেরিকার আগে তারা সম্ভাব্য সেরা মানের প্রস্তুতি নিতে চায়। শেষবার দুই দল ২০১৯ সালের ১৫ নভেম্বর প্রীতি ম্যাচে খেলেছিল। সৌদি আরবের আল আওয়াল পার্কে মেসির একমাত্র গোলে আর্জেন্টিনা ব্রাজিলকে হারা।

সৌদি আরবে ওই জয় দিয়ে ব্রাজিলিয়ানদের বিপক্ষে আর্জেন্টাইনদের সাফল্যে ধারা শুরু হয়। তারপর দুই দলের লড়াইয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তিনটি জয় ও একটি ড্র দেখেছিল। এর মধ্যে কোপা আমেরিকার ফাইনাল ও মনুমেন্তালে বাছাইয়ে আলবিসেলেস্তের দারুণ জয় ছিল।

মেসি নেই, পুরো দলকে নতুন করে গড়ে তুলতে হবে স্বীকার করলেন কোচ লিওনেল স্কালোনি। আর এই সময়ে নতুন মুখদের প্রতি ধৈর্য ধরার অনুরোধ তার, ‘তারা তরুণ এবং আমরা বিশ্বাস করি আমাদের সঠিক মুহূর্তগুলো খুঁজতে হবে। দুর্ভাগ্যবশত, আজ আমরা তাদের ফুটবল উপভোগের জন্য সঠিক সময় খুঁজে পাইনি। আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ তারা তরুণ যারা তাদের সবটুকু দেবে। আমরা তাদের কাছ থেকে দলকে নিজেদের কাঁধে বয়ে নিয়ে যাওয়ার আশা করতে পারি না। এটা কঠিন, বিশেষ করে একটি দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে।’

আরও খবর

Sponsered content