সারাদেশ

চুনারুঘাটে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৬ নভেম্বর ২০২৬ , ৫:৪৩:৪৩ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, চুনারুঘাট, হবিগঞ্জের সমন্বয়ক কমিটির আয়োজনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক ঐক্য ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত শিক্ষকরা নিজেদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে শিক্ষার পরিবেশ উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content