সারাদেশ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক; মহাদেবপুরে রাজনৈতিক নেতার পরিচয় নিয়ে বক্তব্য পুলিশের

  নওগাঁ প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ৭:৩৫:৪৭ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মহাদেবপুরে উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মো. আশেক এলাহীকে (৪৮) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক আশেক এলাহী উপজেলার চেরাগপুর ইউনিয়নের বাগধানা গ্রামের মৃত মশর উদ্দীন মণ্ডলের ছেলে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গত জুন মাসের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় পলাতক ছিলেন এবং বিভিন্ন সময়ে ভিন্ন পরিচয় দিতেন।

আরও খবর

Sponsered content