ঝিনাইদহ প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ , ৭:৪০:৩২ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরটিভির শিপলু জামান সভাপতি ও ৭১ টিভির রাজিব হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের প্রান্তিক মিলনায়তনে সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে ২৬ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য পদাধিকারীরা হলেন সহসভাপতি ফয়সাল আহমেদ (এসএ টিভি), সহসাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি (এশিয়ান টিভি ও চ্যানেল নাইন), সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ লোটাস রহমান সোহাগ (সময় টিভি), তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শাহাজাহান নবিন (স্টার নিউজ), সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শেখ রুহুল আমিন (নিউজ ২৪), প্রচার সম্পাদক মেহেদি হাসান জিকু (গ্লোবাল টিভি) এবং ক্রীড়া সম্পাদক এম আর রাসেল (এখন টিভি)।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আসিফ ইকবাল মাখন (বাংলাভিশন), সোহেল আহমেদ (মোহনা টিভি), রফিকুল ইসলাম মন্টু (বৈশাখী টিভি), ওলিয়ার রহমান (জিটিভি) ও জহুরুল ইসলাম হিরো (বিজয় টিভি)।
সাধারণ সদস্য হিসেবে রয়েছেন শাহারিয়ার রহমান রকি (ডিবিসি নিউজ), আশিকুর রহমান সোহাগ (গ্রিন টিভি), শাহরিয়ার আলম সোহাগ (দীপ্ত টিভি), মেহেদি হাসান সবুজ (দেশ টিভি), মিশন আলী (নাগরিক টিভি), জিয়াউর রহমান জিয়া (বাংলা টিভি) ও রিয়াদ হোসেন (এস টিভি)।
এ ছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন বিমল কুমার সাহা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), এম রায়হান (একুশে টিভি), নিজাম জোয়ারদার বাবলু (এটিএন বাংলা) ও শেখ সেলিম (চ্যানেল আই) এবং সদস্যসচিব হিসেবে আছেন বসির আহাম্মেদ।
নতুন এই কমিটি ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।





















