লালচান বিশ্বাস সুমন, গাইবান্ধা জেলা প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ১১:১৫:০২ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নুরিনা বেগম (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে শহরের রেল স্টেশনের উত্তরে সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার (৩ মার্চ) সকালে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। দীর্ঘসময় নিহতের পরিচয় শনাক্ত করা না গেলেও দুপুরে তার পরিচয় শনাক্ত করেছে রেলওয়ে পুলিশ।নিহত নুরিনা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী মারা যান। খবর পেয়ে সোমবার সকালে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।














