প্রচ্ছদ

অপারেশন ডেভিল হান্ট: ঝিনাইদহে গত দু’দিনে গ্রেপ্তার ৯

  ঝিনাইদহ প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৫৫:০৩ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহে অপারেশন ডেভিল হান্ট-এ গত দু’দিনে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বুধবার দিবাগত ভোর রাতে জেলার মহেশপুরে অভিযান চালিয়ে সালমান শাহ, তোয়ায়েল ও রওশন এবং হরিণকুন্ডু থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের শেখ কামাল হোসেন, কালীগঞ্জ উপজেলার খড়িডাঙ্গা গ্রামের আতাউর রহমান, কৃষ্ণপুর গ্রামের আরিফুল ইসলাম, মহেশপুর উপজেলার সেবানন্দপুর গ্রামের রওশন আলী এবং কেশবপুর গ্রামের তোফাজ্জেল হোসেন।

এছাড়া গত মঙ্গলবার ভোরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ৫ জনের প্রত্যেকেই তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানান পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকায়িা জানান, অপারেশন ডেভিল হান্ট-এ গ্রেপ্তারকৃতরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরণের মামলা রয়েছে বলে জানান তিনি।

এদিকে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সরকার ঘোষিত অপারেশন ডেভিল হান্টের কারণে আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের পরিবারের মাঝে আতংক বিরাজ করছে। শহর কিংবা গ্রাম সব জায়গায় এখন গ্রেপ্তার আতঙ্ক। পদ পদবিধারী নেতাকর্মীরা ইতোমধ্যে সবাই ঘরবাড়ি ছেড়ে গা-ঢাকা দিয়েছেন।

আরও খবর

Sponsered content