চাকরি

ওয়ালটনে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন ভাতা

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৬ , ১:৪২:৫৬ প্রিন্ট সংস্করণ

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইন্টার্ন, লিফট সেলস টেন্ডার (পেইড) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: ইন্টার্ন, লিফট সেলস টেন্ডার (পেইড)

পদসংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ইন্টার্নশিপসহ সকল একাডেমিক কোর্স সম্পন্ন হতে হবে।

অভিজ্ঞতা: টেন্ডার ও প্রজেক্ট ম্যানেজমেন্টে দক্ষতা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৩ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: ১০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: দুপুরের খাবার সুবিধা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট ২০২৬

আরও খবর

Sponsered content