খাগড়াছড়ি প্রতিনিধি ।। দৈনিক মতপ্রকাশ ৩ মার্চ ২০২৫ , ৫:২১:২২ প্রিন্ট সংস্করণ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম দুদুকছড়া হাতিমারা গ্রামে দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক গৃহবধূ নিহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ) সকাল থেকে পানছড়ির উত্তর দুদুকছড়ার দুর্গম পাহাড়ে পার্বত্য চট্টগ্রামভিক্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসিতপন্থি) এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস, সন্তু লারমা) মধ্যে গোলাগুলি হয়। এতে দুই পক্ষের কেউ হতাহত না হলেও হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী রূপসী চাকমার গায়ে গুলি লাগে। তিনি ঘটনাস্থলে মারা যান।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, দুর্গম উত্তর দুদুকছড়ার পাহাড়ে দুটি আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ মারা গেছে।




















