প্রচ্ছদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ নবীনগর স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের সভাপতি নুহাশ, সম্পাদক তানজিম

  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :  ১৯ মে ২০২৫ , ৯:০০:২২ প্রিন্ট সংস্করণ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নবীনগর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি ২০২৪-২০২৫ এর সভাপতি মাসফিকুল হোসেন নুহাশ এবং সাধারণ সম্পাদক শাহ্‌রিয়ার তানজিম নির্বাচিত হয়েছে।
সংগঠনটির বার্ষিক বনভোজনের সাংগঠনিক সভায় উপস্থিত বর্তমান ও প্রাক্তন সদস্যদের সম্মতিক্রমে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাসফিকুল হোসেন নুহাশকে সভাপতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুল আওয়াল ওয়াসিফকে সিনিয়র সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহ্‌রিয়ার তানজিমকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
রবিবার (১৮ মে) রাতে বিদায়ী কমিটির সভাপতি নিলয় আহমেদ ও সাধারণ সম্পাদক মোস্তাক মিয়ার স্বাক্ষরিত পত্রে এ আংশিক কমিটি প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নবীনগর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে একতা ও প্রগতিশীলতা বজায় রাখার প্রত্যয়ে নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয়ে ছিল।
শুভ চক্রবর্ত্তী /এমআই

আরও খবর

Sponsered content