প্রচ্ছদ » প্রচ্ছদ » নবীনগরে কেন্দ্রীয় বিএনপি নেতা সায়েদুল হক সাঈদ সমর্থকদের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
নবীনগরে কেন্দ্রীয় বিএনপি নেতা সায়েদুল হক সাঈদ সমর্থকদের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ২৩ মে ২০২৫ , ৯:১৬:১৭প্রিন্ট
সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের সাবেক জিএস, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. সায়েদুল হক সাঈদ জেলা বিএনপির উপদেষ্টা নির্বাচিত হওয়ায়, তাঁর কর্মী ও সমর্থকদের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৩ মে) বিকেলে নবীনগর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ থেকে ঢাকঢোল বাজিয়ে ও লাঠি খেলার মধ্য দিয়ে আনন্দ মিছিল বের করে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নেতাকর্মী নবীনগর মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল বের করে নবীনগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলীয়াবাদ গোলচত্বরে এসে পথসভা করে।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নেতা মো. সায়েদুল হক সাঈদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের লক্ষ্যে বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই মুহূর্তে নির্বাচিত সরকারই দরকার, সংস্কারের নামে নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই। দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করাই শ্রেয়।”
পৌর বিএনপির সহ-সভাপতি মোবারক হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুর সাত্তার, সাবেক চেয়ারম্যান আবুল বাশার, গোলাম হোসেন মাস্টার, রুমেল খান স্বপন, হাজী মোহাম্মদ মানিক, যুবদল নেতা লিটন মেম্বার, ফারুক আহমেদ ও সোহেল খান প্রমুখ।