প্রচ্ছদ

নবীনগরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৪৯:৫২ প্রিন্ট সংস্করণ

শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর-রাধিকা সড়কের সাহারপাড় নামক স্থানে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বেবী দেবনাথ (৩৩) নামের এক নারীর মৃত্যু ও ছয় (০৬) জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

নিহত বেবী দেবনাথ পাশ্ববর্তী কুমিল্লা জেলার বাঞ্ছারামপুর উপজেলার দশানি গ্রামের তাপস দাসের স্ত্রী।

নিহত বেবী দেবনাথের স্বামী তাপস দাস জানান, ‘বাঞ্ছারামপুর থেকে সিএনজি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সময় পথিমধ্যে সাহারপাড় নামক স্থানে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ আমার স্ত্রী মারা যান।’

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে বেবী দেবনাথ নামের একজনের মৃত্যু হয়েছে।’

আরও খবর

Sponsered content