জাতীয়

বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী: হুইপ দুলু

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৬ , ৯:৩৯:৪৩ প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বিএনপি মনে করে ৬৮হাজার গ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। তাই বাংলাদের অবহেলিত প্রতিটি জনপদে বিএনপি সরকার উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করবে। প্রয়োজন অনুসারে বন্যার্তদের জন্য আশ্রয়ণ প্রকল্প, সাইক্লোন সেন্টার, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসার ভবণ নিমার্ণ থেকে শুরু করে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন করবে।’

৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যায়ে নাটোর সদরের হালসায় সাইক্লোন সেন্টারের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে আজ শুক্রবার বিকেলে হালসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন, ‘বিএনপি সরকার হিংসা বিদ্বেষ নয়, সকলের সাথে মিলে মিশে দেশের উন্নয়ন করতে চায়।’

তিনি বলেন, ‘দুই বছর আগে এই জুলাই মাসেই এদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। ফ্যাসিবাদী হাসিনাও তার দোসরেরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেশকে অশান্ত করার অপচেষ্ঠা করবে। সকলকে সচেতন থেকে ফ্যাসিবাদী চক্রের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের মানুষ ফ্যাসিবাদী হাসিনা সরকারের দীর্ঘ দিনের অত্যাচার, হত্যা, গুম ও খুন ভুলে যায়নি। আন্দোলনের সময় তারা যেভাবে শিশু থেকে শুরু করে ছাত্র-জনতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে আমরা তা ভুলে যাইনি। এই সকল হত্যার যথাযথ বিচার করা হবে।’

নাটোর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও হালসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল প্রমুখ।

আরও খবর

Sponsered content