শিক্ষা ও শিক্ষাঙ্গন

কুবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৬ , ১২:৩৮:০৪ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন এবং ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার। সহকারী প্রক্টর আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং শাহিনুর আক্তারের স্থলাভিষিক্ত হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত ভিন্ন দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরীর স্থলাভিষিক্ত হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেনকে এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিনুর আক্তারের স্থলাভিষিক্ত হিসেবে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তারকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের বিষয়ে ড. মো. মঞ্জুর হোসেন বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকল স্টেকহোল্ডারের সহযোগিতা চাই। সকলকে সঙ্গে নিয়ে এবং সবার মতামতকে বিবেচনায় নিয়ে কাজ করব।

অন্যদিকে, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এই পদে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য মনে করেছে, এজন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কৃতজ্ঞ। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।

বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও খবর

Sponsered content