সারাদেশ

গাজীপুরে তেলের অপ্রত্যাশিত সংকট, যানবাহন ও সাধারণ মানুষ বিপাকে

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ৬ মার্চ ২০২৬ , ৭:২৬:২৬ প্রিন্ট সংস্করণ

 গাজীপুরের বিভিন্ন এলাকায় হঠাৎ করে তেলের সংকট দেখা দিয়েছে, যার ফলে পরিবহন চালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। জেলার গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা বেশ কয়েকটি ফিলিং স্টেশন খালি থাকায় অনেক স্টেশনই বন্ধ পাওয়া গেছে।

শুক্রবার (৬ মার্চ) গাজীপুরের টঙ্গী, চন্দ্রা, মৌচাক, কোনাবাড়ি ও পুবাইল এলাকার ফিলিং স্টেশনগুলোতে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ স্টেশনে তেল সরবরাহ বন্ধ রয়েছে। গাড়িচালকরা তেল নিতে এসেও খালি হাতে ফিরতে বাধ্য হচ্ছেন। কিছু স্টেশনের সামনে দীর্ঘ লাইন থাকলেও তেল না থাকায় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রাত থেকেই অধিকাংশ স্টেশনের মজুদ শেষ। নিয়ম অনুযায়ী তারা আগেই তেল সরবরাহকারী কোম্পানিগুলোর কাছে অগ্রিম অর্থ পরিশোধ করেছেন, তবে এখন পর্যন্ত নতুন তেল সরবরাহ হয়নি। স্টেশন কর্তৃপক্ষ জানান, কখন আবার তেল সরবরাহ শুরু হবে সে বিষয়ে তারা নিশ্চিত করতে পারছেন না।

হঠাৎ তেল সংকটের প্রভাব পরিবহন খাতেও পড়েছে। অনেক গাড়িচালক জানিয়েছেন, এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঘুরেও তেল পাচ্ছেন না, ফলে সময় ও অর্থ—দুই দিকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

স্থানীয়রা দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আশা করছেন শিগগিরই ফিলিং স্টেশনগুলোতে পুনরায় স্বাভাবিকভাবে তেল সরবরাহ শুরু হবে।

আরও খবর

Sponsered content