সারাদেশ

গাজীপুর–২ আসনে বিএনপির প্রার্থী রনির মনোনয়নপত্র সংগ্রহ

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ২১ ডিসেম্বর ২০২৫ , ১০:১০:১০ প্রিন্ট সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গাজীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম. মঞ্জুরুল করিম রনি বলেন,
“গাজীপুর–২ আসনের ভোটারদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই হবে আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা।”
তিনি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় মনোনয়নপত্র সংগ্রহকালে গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এম. মঞ্জুরুল করিম রনির সঙ্গে উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content