সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর

  মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার: ৮ অক্টোবর ২০২৬ , ৩:০০:২১ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশের ধারাবাহিক অভিযানে উদ্ধার করা ৩০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ হাতে মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের কাছে তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালে জেলার বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এএসআই আব্দুল মোতালেব ১৬টি, নাচোল থানার পুলিশ ৭টি, শিবগঞ্জ থানার পুলিশ ৬টি এবং গোমস্তাপুর থানার পুলিশ ২টি মোবাইল ফোন উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ হাতে মালিকদের কাছে ফোনগুলো বুঝিয়ে দেন।

আরও খবর

Sponsered content