সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত

  মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ৩ ডিসেম্বর ২০২৫ , ৪:০৫:২৭ প্রিন্ট সংস্করণ

 

চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার গোবরাতলায় অবস্থিত ব্যাটালিয়ন সদর দপ্তরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, ব্যাটালিয়ন সমাবেশ এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আনন্দঘন এই আয়োজনে বিজিবি সদস্যদের পাশাপাশি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ মোস্তাফিজুর রহমান, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ এবং পুলিশ সুপার শ্রী গৌতম কুমার বিশ্বাস বিপিএম।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রশাসন ও বিভিন্ন সেবা সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বিজিবির অবদান ও দেশপ্রেম তুলে ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সদস্যদের আন্তরিকতা, সাহসিকতা এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। তাঁরা মহানন্দা ব্যাটালিয়নের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content