প্রতিনিধি ১৩ মে ২০২৬ , ১:১৬:১৮ প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মৌসুমি ফল আম সংগ্রহ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সরকারি মহিলা কলেজ সংলগ্নবাদল মিয়ার বাগানে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন করা হয়। আম সংগ্রহের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।
চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী ও আম সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনম জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবরসহ আম ব্যবসায়ী ও বাগান মালিকরা।




















