জাতীয়

জুলাই থেকে শিক্ষার্থীদের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ , ১:২৭:৪৫ প্রিন্ট সংস্করণ

দেশীয় পণ্য কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার দেশব্যাপী পাঠজাত ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেছেন, ‘আসন্ন জুলাই মাস থেকে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে। প্রাথমিকভাবে সারাদেশে প্রথম মাসে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার।’

আজ বুধবার সকালে সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও পোশাক বিতরণ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাইয়ের শুরু থেকে প্রাথমিকভাবে দুটি করে উপজেলায় প্রতি মাসে এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ান থেকে শুরু হবে। আমরা সব ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চাই আমাদের দেশে উৎপাদিত পণ্য যে ‘‘মেড ইন বাংলাদেশ’’ স্লোগান আমরা সারা বিশ্বজুড়ে পৌঁছে দিতে চাই। তার অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের কাছে এগুলো পৌঁছে দেওয়া হবে।’

‘যার মূল উদ্দেশ্য হবে সারাদেশে আমরা যে সবসময় বলি, সমতা নিশ্চিত করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ফেয়ারনেস থাকবে, যেখানে ন্যায্যতা থাকবে। আমরা নিশ্চিত করতে পারব যে ধনী এবং দরিদ্রের মধ্যে যে পার্থক্য সেটি যেন কমে আসে’, যোগ করেন এই উপদেষ্টা।

তিনি বলেন, ‘বাংলাদেশ একদম তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রান্তিক এলাকায় আমরা ধাপে ধাপে এই একই ধরনের পোশাক, একই ধরনের ব্যাগ এবং দেশে উৎপাদিত পণ্য পৌঁছে দেব। এই উদ্যোগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর যে দীর্ঘদিনের একটা ভিশন ছিল বাংলাদেশে আমাদের নিজেদের উৎপাদিত যেকোনো পণ্য, সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে পারব।’

পাট-শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই মূল লক্ষ্য উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘পলিথিনের কারণে যে পরিবেশ দূষণ হচ্ছে সেখান থেকে জনগণকে সরিয়ে নিয়ে আসতে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পণ্য পৌছে দেওয়ার এই কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content