সারাদেশ

জেলার শ্রেষ্ঠ ওসি টেকনাফের সাইফুল ইসলাম

  কক্সবাজার জেলা প্রতিনিধি: ১১ আগস্ট ২০২৬ , ১২:৫৭:৩৬ প্রিন্ট সংস্করণ

কক্সবাজার জেলার নয়টি থানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে টেকনাফ মডেল থানা। ওয়ারেন্ট তামিল, পলাতক আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও মানবপাচারকারী আটকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় থানাটিকে জেলার শ্রেষ্ঠ থানা এবং এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান আনুষ্ঠানিকভাবে ওসি মো. সাইফুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা তুলে দেন।

সম্মাননা পাওয়ার পর ওসি মো. সাইফুল ইসলাম মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে এ অর্জনের জন্য টেকনাফ মডেল থানার সব কর্মকর্তা ও কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, মাদক ও মানবপাচারসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

আরও খবর

Sponsered content