প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৬ , ১:৩৩:৩৩ প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন দুতলা ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে বাসাইল পৌরসভার প্রশিকা এলাকায় প্রবাসী আনিসের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান দিনাজপুরের কাহারোল উপজেলার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।
জানা গেছে, সকালে আনিসের নির্মাণাধীন দুতলা ভবনে রায়হান রডের কাজ করছিলেন। এ সময় রডটি ওপরের দিকে ওঠালে পল্লীবিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, মরদেহ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।





















