সারাদেশ

তেঁতুলিয়ায় দরিদ্র পরিবারে নলকূপ ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ

  মোঃ মিজানুর রহমান মিন্টু স্টাফ রিপোর্টার ৫ ডিসেম্বর ২০২৫ , ১২:১৫:৫১ প্রিন্ট সংস্করণ

 

পঞ্চগড়ের তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে দরিদ্র পরিবারে নলকূপ এবং স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ
বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ঐতিহ্যবাহী ফকিরপাড়া মাঠে এসব সামগ্রী বিতরণ করেন তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন ২নং তিরন‌ইহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নয়ন ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, নলকূপপ্রাপ্ত উপকারভোগী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন বলেন, ইউনিয়নের উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ থেকে ৩ লাখ টাকার বরাদ্দ থেকে ২৭টি দরিদ্র পরিবারে নলকূপ বিতরণ করা হলো। পাশাপাশি ২ লাখ ৩৫ হাজার টাকার মধ্যে ২০৪ শিক্ষার্থীর জন্য স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও খবর

Sponsered content