প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩:১৪:৫২ প্রিন্ট সংস্করণ
ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর বিশেষ ফুটবল ক্যাম্পেইন ‘কুইজে রিচার্জে খেলা হবে নগদ-এ’ অংশ নিয়ে জাতীয় ফুটবল দলের বিদেশের মাটিতে খেলা দেখার সুযোগ পেয়েছেন মেহেরপুরের গাংনীর শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ। বিজয়ী হিসেবে তিনি বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গেই স্টেডিয়ামে বসে সরাসরি জাতীয় দলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচটি দেখার বিশেষ সুবিধা পেলেন।
সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তির বর্ণাঢ্য অনুষ্ঠানে মূল বিজয়ী নাফিজসহ মোট ১০ জন বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত থেকে মেগা বিজয়ীর হাতে বিশেষ এই সম্মাননা তুলে দেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেগা পুরষ্কারের পাশাপাশি রিচার্জ ক্যাম্পেইনে বিজয়ী ময়মনসিংহের শাহীন আলমের হাতে তুলে দেওয়া হয় ভিডিও গেম কনসোল ‘পিএসফাইভ’ (PS5)। এ ছাড়া কুইজ ক্যাম্পেইনে বিজয়ী কারিব-উর-রহমান, মো. আমজাদ আলী রিয়াদ, মো: ইয়াছারুজ্জামান মিতুল ও মো. মিজানুর রহমানসহ ৮ জনের হাতে তুলে দেওয়া হয় ‘নগদ গিফট বক্স’।
পুরস্কার গ্রহণ করে উচ্ছ্বসিত নাফিজ জানান, বিদেশের মাটিতে অধিনায়কের পাশাপাশি বসে জাতীয় দলের খেলা দেখার সুযোগটি তাঁর জন্য স্বপ্নের মতো। অন্যদিকে, নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ জানান, দেশের মানুষের প্রিয় খেলা ফুটবলকে কেন্দ্র করে ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতাকে আরও উৎসবমুখর করতে নগদের এই উদ্যোগ এবং ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এমন চমৎকার সেবা অব্যাহত থাকবে।





















