মোরছালীন, কিশোরগঞ্জ–নীলফামারী (প্রতিনিধি) ১৮ জানুয়ারি ২০২৬ , ৪:০৯:৪৯ প্রিন্ট সংস্করণ
নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টি–এর প্রার্থী সিদ্দিকুর আলম সিদ্দিক–এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল গফুর সরকার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।
শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানি শেষে আব্দুল গফুর সরকারের আপিল নামঞ্জুর করা হয়। একই সঙ্গে সিদ্দিকুর আলম সিদ্দিকের প্রার্থিতা বহাল রেখে তার পক্ষেই চূড়ান্ত রায় দেন মাননীয় নির্বাচন কমিশন।
এই রায়ের ফলে নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিদ্দিকুর আলম সিদ্দিকের নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক মহল ও নির্বাচন সংশ্লিষ্টরা।




















