সারাদেশ

বগুড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল

  বগুড়া প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১২:১৪:১৫ প্রিন্ট সংস্করণ

বগুড়া জেলা শাপলা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি মঙ্গলবার বাদ জোহর বগুড়া জেলা বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে ত্রিবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, শাপলা সুপার মার্কেটের উপদেষ্টা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল আলম, কোষাধক্ষ্য মোঃ শাহজাহান আলীসহ অন্যান্য সদস্যরা।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্বগণ অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিলের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।

আরও খবর

Sponsered content