শাহনেওয়াজ শাহ্ ১১ মার্চ ২০২৫ , ৩:২৩:৩৮ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২০ লক্ষ টাকার অবৈধ মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার সিংগারবিল থেকে ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আমিন এর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ স্কপ, ইয়াবা ও গাঁজসহ তাকে আটক করা হয়।
আটককৃত যুবক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মোঃ চান মিয়ার ছেলে উজ্জল খাঁ (৩২)।
ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আমিন জানান, যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিজয়নগরের সিঙ্গারবিল এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৬৮০ পিস স্কপ, ২৫৫ পিস ইয়াবা, ৭০কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাক।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী জানান, বিজয়নগর থানায় যৌথ বাহিনীর তল্লাশিতে ২০ লক্ষ টাকার অবৈধ মাধকদ্রব্যসহ উজ্জ্বল খাঁ নামের যুবককে আটক করা হয়েছে। বিধি মোতাবেক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতে পাঠানো হয়েছে।
এমআই




















