সারাদেশ

মাগুরা শ্রীপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ১৮ ডিসেম্বর ২০২৫ , ৬:০৯:৫৮ প্রিন্ট সংস্করণ


মাগুরার শ্রীপুর উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ

সভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তারা।

সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ এবং বিকাশ প্রতারণা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সেবা নিশ্চিত করতে সকল প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও খবর

Sponsered content