সারাদেশ

মুজিবনগরে কলাবোঝাই গাড়ি উল্টে শ্রমিক নিহত

  মেহেরপুর প্রতিনিধি: ৮ জানুয়ারি ২০২৬ , ১১:০০:৩৬ প্রিন্ট সংস্করণ

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর এলাকায় কলাবোঝাই একটি গাড়ি উল্টে হুমায়ুন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত হুমায়ুন মহাজনপুর গ্রামের বাদশার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কলা পরিবহনকারী একটি গাড়ি অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা হুমায়ুন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

হুমায়ুনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

আরও খবর

Sponsered content