প্রতিনিধি ৪ জুলাই ২০২৬ , ১:৪৭:৪৭ প্রিন্ট সংস্করণ
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে একাকিত্ব হয়ে যায়। মানবজীবনের এমন এক গভীর বাস্তবতা নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে নির্মিত হয়েছে গত জুন মাসের শেষ নাটক ‘শেষ বিকেলের অতিথি’। নাটকটি গতকাল শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হয়েছে।
জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার ফরিদুল ইসলাম নির্জনের রচনায় এতে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী মিলা নোভা, রাকিব শিকদার, মোহাম্মদ ফোরকান, আফরোজা জালাল, মো. হোসেন, দীপা, শিপ্রা ভট্টাচার্য, রোমেনা আফাজ রুমি ও শিশু শিল্পী শ্রেষ্ঠা।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক উম্মে হাবিবা দীনার প্রযোজনায় নাটকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন।















