অপরাধ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৭ আগস্ট ২০২৬ , ১১:১৯:৩০ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা, ফুচকা, কম্বল, মদ এবং চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত একটায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার বেজুরা এলাকায় একটি পরিত্যক্ত কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই দিনে সাতছড়ি চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় আরেকটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় কম্বল জব্দ করা হয়।
এ ছাড়া সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির পৃথক অভিযানে সীমান্তবর্তী জাম্বুরাছড়া ও লম্বাটিলা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৮৪৬ কেজি ভারতীয় ফুচকা ও ৫ বোতল মদ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content