লাইফস্টাইল

ধীরে ধীরে সেরে উঠছেন নুরুল হক নুর

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ১২:৪৮:৫৬ প্রিন্ট সংস্করণ

শনিবার হাসপাতালে চিকিৎসাধীন নুরের খোঁজখবর নিচ্ছেন ড. আব্দুল মঈন খান। ছবি: বিএনপির মিডিয়া সেল
শনিবার হাসপাতালে চিকিৎসাধীন নুরের খোঁজখবর নিচ্ছেন ড. আব্দুল মঈন খান। ছবি: বিএনপির মিডিয়া সেল

 

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৩১ আগস্ট) সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, নুর বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। অবস্থা আগের তুলনায় ভালো হলেও কিছু জটিলতা রয়ে গেছে। তার শরীরে চারটি গুরুতর সমস্যা ধরা পড়েছে—নাকের হাড় ভেঙে যাওয়া ,চোয়ালের হাড়ে ভাঙন ,চোখে গুরুতর আঘাত , মস্তিষ্কে রক্তক্ষরণ ।

চিকিৎসকরা জানিয়েছেন, মাথার ভেতরের রক্তক্ষরণ ধীরে ধীরে কমছে। সর্বশেষ সিটিস্ক্যান রিপোর্টও আশাব্যঞ্জক এসেছে। যদিও নুর এখনও কিছুটা ট্রমায় আছেন।

ঢামেক পরিচালক জানান, ৬ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরুল হক নুরের চিকিৎসা চলছে। তার সার্বিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ সংগঠনের আরও কয়েকজন নেতা-কর্মী। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

আরও খবর

Sponsered content